অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযানে নামলেন বিধায়ক
দি নিউজ লায়ন: বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি অঞ্চলে অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযানে নামেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস।এদিন এই অঞ্চলে যারা যারা গোপনে অবৈধ ভাবে মাদক ব্যবসা করছিলেন তাদের সঙ্গে বিধায়ক পরেশ রাম দাস সচেতন করে বলেন অবৈধ মাদক ব্যবসা বন্ধ করা জন্য।পাশাপাশি তিনি আরও বলেন এরপর কেউ যদি এই অবৈধ মাদক ব্যবসা করে তাহলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন মাদক নেশা নয়,নেশা হোক বই পড়া।ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২, দিঘীরপাড়, নিকাড়ীঘাটা,ইটখোলা,তালদি,বাঁশড়া গ্রাম পঞ্চায়েত গুলিতে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে অসংখ্য মাদকের ঠেক।অবৈধ ভাবে চলছে মদ, গাজা, চরোশ সহ বিভিন্ন মাদক দ্রব্য।এমনকি বেড়েছে অবৈধ হিরোইনের কারবার।প্রায় সময় পুলিশ অভিযানে গ্রেফতার হয়েছে বেশ কিছু হিরোইন কারবার।তবে যেভাবে ক্যানিং পশ্চিম কেন্দ্রে অবৈধ মাদক ব্যবসার কারবার রমরমিয়ে উঠেছে তাতে বেড়েছে পুলিশ প্রশাসনের চিন্তার ভাঁজ।
আর এই মাদক সেবনে জড়িয়ে পড়ছে যুবক থেকে শুরু করে সাধারণ মানুষজন।আর এই অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে কোমড় বেঁধে নেমে পড়লেন নব নির্বাচিত ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস।এদিন সাধারণ মানুষজনকে মাদক বিষয়ে সচেতন করে তোলেন এবং বেশ কিছু অবৈধ মাদক কারবার বন্ধ করে দেয়।আর এই ঘটনায় খুশি এলাকার গৃহবধুরা।গৃহবধু অনিমা,সাগরিকা,মিতা, ফাল্গুনীদের দাবি প্রতিনিয়ত স্বামীরা নেশা করে বাড়িতে অত্যাচার করে।পরিবেশে অশান্তির সৃষ্টি করে বিষাক্ত করে তোলে।এছাড়াও অনেক দরিদ্র পরিবার রয়েছে।
যাদের নুন আনতে পান্তা ফুরায়। সেই সমস্ত বাড়ির পুরুষরা পরিবারের কথা চিন্তা না করে প্রায় সময় নেশাতে ডুবে পরিবার পরিজনদের উপর অত্যাচার করে।বিধায়কের উদ্যোগে মাদক ব্যবসা বন্ধ হলে একদিকে যেমন শান্তির পরিবেশ তৈরী হবে,তেমনি ভবিষ্যৎ প্রজন্মও নেশা মুক্ত হবে।পাশাপাশি অসামাজিক ক্রিয়া-কলাপ ও কমবে।বিধায়ক পরেশ রাম দাস জানান নেশা মানেই ধ্বংস।সে যে কোন ধরনের নেশা হোক না কেন।আগামী প্রজন্ম যাতে নেশা মুক্ত সমাজে শান্তিতে বসবাস করতে পারে সেই কারণে আমার এই অভিযান।

Post a Comment